ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের জন-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনে এই সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।" মূলত জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই আইনি সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হবে বলে তার বক্তব্যে উঠে আসে।
সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয়নাল আবদিন। আজকের বৈঠকটি ছিল এই কমিটির প্রথম সভা।
এর আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন-আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না তার দল। স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের বক্তব্যেও সেই একই সুর প্রতিফলিত হয়েছে, যেখানে প্রতিটি অধ্যাদেশকে বর্তমান জনদাবীর প্রেক্ষিতে পর্যালোচনার কথা বলা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর