ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তেহরানে খামেনির শেষ বিদায়ের যাত্রা শুরু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে আজ বুধবার থেকে তিন দিনের শোকানুষ্ঠান শুরু হচ্ছে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
ইসলামিক কাউন্সিল ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশনের বিবৃতি উদ্ধৃত করে আইআরএনএ জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জনগণ খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে।
৮৬ বছর বয়সে নিহত খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করার সিদ্ধান্ত হয়েছে। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরের ইমাম রেজা মাজারে তার পিতার কবরও রয়েছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে।
এদিকে মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, খামেনির ছেলে মোজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় এগিয়ে আছেন। আজই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খামেনির উত্তরসূরি যেই হোক, যদি ইসরায়েল ধ্বংস বা যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়ার নীতি অব্যাহত রাখে, তবে তাকেও লক্ষ্যবস্তু করা হবে।
প্রসঙ্গত, প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্বে থাকা খামেনি গত শনিবার যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি ও মার্কিন যৌথ বিমান হামলায় নিহত হন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত