ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের আমলে চাঁদাবাজি বেড়েছে: ডিসিসিআই
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি মারাত্মকভাবে বেড়ে গেছে বলে সতর্ক করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীরা বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করতে পারে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ডিসিসিআইয়ের অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নতুন সরকারের কাছে ঢাকা চেম্বারের প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
ডিসিসিআই সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে যে হারে চাঁদাবাজি হতো, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সেই হার বজায় থাকলেও, এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে চাঁদাবাজি ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
চাঁদাবাজির জন্য দায়ীদের বিষয়ে তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকজন, পুলিশ ও রাজস্ব কর্মকর্তাসহ নানা শ্রেণির মানুষ এতে জড়িত। তিনি দাবি করেন, সরকারকে এই বিষয়টি খুঁজে বের করতে হবে।
তাসকীন আহমেদ আরও বলেন, তাদের কেউ এসে বলে, আমরা সরকারি দলের লোক; আমাদের চাঁদা দিতে হবে। পাড়ার অনুষ্ঠান, অফিস, রাস্তায় চাঁদা—সবই দিতে হয়। চাঁদাবাজি ও দুর্নীতি আমাদের রক্তে মিশে গেছে। যদি বন্ধ না করা হয়, ব্যবসা বন্ধ করে চলে যাবো।
তিনি বলেন, ব্যবসায়ীরা নতুন সরকারের কাছ থেকে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা প্রত্যাশা করছেন। জনগণও চাঁদাবাজি চায় না এবং বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঝুঁকিও রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার