ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বাজার গুটিকয়েক ব্যবসায়ীর হাতে জিম্মি হতে দেব না: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে পণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে সরাসরি মাঠে নেমেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর টাউন হল বাজারে ঝটিকা পরিদর্শনে এসে তিনি অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, জনভোগান্তি সৃষ্টিকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং হাতে-কলমে পণ্যের দর যাচাই করেন। পুরো ঢাকা শহরে একযোগে তদারকি করা প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।’
বাজার গুটিকয়েক সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাজার যেন গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি না থাকে সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।’ তিনি আক্ষেপ করে জানান, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে দাম বাড়িয়ে দিচ্ছে। খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, যে পণ্য ৪০-৫০ টাকা ছিল তা হঠাৎ ১২০ টাকায় উঠে যাওয়া কারো ভালো লাগার কথা নয়।
আসন্ন রমজান মাসকে ঘিরে ব্যবসায়ীদের ইবাদত ও নৈতিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী এক বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, ‘রমজান মাস সামনে রেখে দয়া করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেবেন না। আমি নিজেও ইবাদত করি, আপনারাও এই পবিত্র সময়ে মানুষের কষ্ট বাড়াবেন না।’ তিনি ব্যবসায়ীদের অতি মুনাফার লোভ ত্যাগ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশাল জনপদকে জিম্মি করে অতি মুনাফাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্যের শেষ দিকে আবারও মনে করিয়ে দেন যে, ‘বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি স্পষ্ট জানান, সরকার বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে সম্ভাব্য সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর