ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তারা ১৫ মার্চ পর্যন্ত দাবির বাস্তবায়ন না হলে ২৮ মার্চ আলটিমেটাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।
সংগঠন থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মারকলিপি প্রদান, প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে কর্মচারীরা তাদের দাবিকে প্রাধান্য দেবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে অষ্টম পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীরা বৈষম্যের মধ্যে পড়েন। সেই সময় প্রথম পর্যায়ে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন কর্মসূচি ও আবেদন করা হলেও তৎকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। উল্লেখযোগ্য যে, বিগত বিএনপির সরকার ১৯৯১ ও ২০০৫ সালে সুন্দরভাবে দুইটি পে-স্কেল প্রদান করেছিল।
গত ১১ বছরে কর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ৬ সদস্যের পরিবারের জন্য অর্থনৈতিক চাপ বেড়েছে। ২০১৯ সাল থেকে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি ও আবেদন করা হয়েছে।
অর্ন্তবর্তী সরকারের কাছেও একই ধারা অব্যাহত ছিল। ২০২৫ সালে ৮ম পে-কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে সরকার পে-স্কেল বাস্তবায়ন করেননি।
সংগঠন আশা করছে, বর্তমান সরকার দ্রুততম সময়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন করবেন। এই প্রেক্ষাপটে ২০ ফেব্রুয়ারির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিম্নলিখিত কর্মসূচি পালন করা হবে
১. ২২ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চ পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
২. একই সময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন।
৩. পবিত্র রমজান মাস জুড়ে বিভাগীয় শহরগুলোতে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি চালানো হবে।
সংগঠন জানিয়েছে, ১৫ মার্চের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ না হলে ঈদুল ফিতরের পর ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত