ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
তিন সিটিসহ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন পুনরায় শুরু করতে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তিন সিটির মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে ইসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে এই তিন সিটিতে ভোট শেষ হলে পর্যায়ক্রমে বাকি ৯টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনও আয়োজনের পরিকল্পনা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি কর্পোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ ও ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সে সময় এই তিন সিটির নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠিও দেওয়া হয়। কিন্তু বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে।
আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করতে হয়। ঢাকা দক্ষিণ সিটির প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ২ জুন এবং পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১ জুন। ঢাকা উত্তর সিটির প্রথম সভা হয় ২০২০ সালের ৩ জুন, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। চট্টগ্রাম সিটির প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি এবং আইন অনুযায়ী এর মেয়াদ শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। ফলে এ তিন সিটিতে দ্রুত নির্বাচন আয়োজনকে জরুরি হিসেবে দেখছে কমিশন।
ইসি সূত্র আরও জানায়, চিঠি পাওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, প্রার্থিতা যাচাই-বাছাই এবং নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। চট্টগ্রাম সিটির সময়সীমা কম থাকায় সেখানে বিশেষ পরিকল্পনা গ্রহণের কথাও ভাবা হচ্ছে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘আমাদের মূল দায়িত্বই হচ্ছে নির্বাচন আয়োজন। সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হয়। সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের পথে এগোব।’
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, ‘ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা