ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
আজ ঢাকায় জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য। বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পরও দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও নিপীড়ন চালানো হচ্ছে। এসব অপকর্মের প্রতিবাদ জানাতে এবং দোষীদের বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও এই কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন এই জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে জামায়াতে ইসলামী একাই জিতেছে ৬৮টি আসনে, যা দলটির সংসদীয় ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। জোটের অন্য শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয় পেয়েছে।
নির্বাচনি ফলাফলের পর উদ্ভূত পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে জোটের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আজকের সমাবেশ থেকে পরবর্তী করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই