ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
এমপিদের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সময়সূচি ও রূপরেখা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৯৭টি আসনের চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এসব আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। অন্যদিকে দলীয় প্রতীকে অংশ নেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন জোট জয়ী হয়েছে ৭৭টি আসনে। বাকি ৮টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ফলাফল চূড়ান্ত হওয়ার পর এখন সামনে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। স্পিকার না থাকায় এবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামী ১৬ ফেব্রুয়ারি এমপিদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এরপর ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদ সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংবিধান অনুযায়ী, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন প্রধানমন্ত্রী। সেই হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়ে সরকার গঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
এদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সংসদে তাদের কৌশল ও ভবিষ্যৎ অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।
দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়ার পর নতুন সরকার গঠনের পথে দেশ। ফলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ ও সম্ভাবনার হিসাব-নিকাশ।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি জানান, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ করাতে না পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে শপথ গ্রহণ করাবেন। এছাড়া নির্ধারিত তিন দিনের মধ্যে শপথ না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারবেন বলে আইনে উল্লেখ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান