ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পকে নিজের নোবেল পদক দিয়ে দিলেন মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী এবং ২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর অর্জিত নোবেল শান্তি পুরস্কারের পদকটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে তুলে দিয়েছেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।
বৈঠক শেষে মাচাদো সাংবাদিকদের বলেন, “আজ ভেনেজুয়েলার জন্য একটি ঐতিহাসিক দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আমি আমার নোবেল পদক উপহার দিয়েছি।” এই উপহারের বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি যা যা করেছি, তার স্বীকৃতি হিসেবে মারিয়া তাঁর নোবেল পদকটি আমাকে দিয়েছেন। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য নিদর্শন।”
তবে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিবিসি এই বিষয়ে নোবেল কমিটির সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, কোনো নোবেলজয়ী চাইলে তাঁর পদক কাউকে দিয়ে দিতে পারেন, কিন্তু সরকারি নথিতে বিজয়ীর নাম পরিবর্তন বা বাতিল করার কোনো সুযোগ নেই।
ভেনেজুয়েলার বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই উপহার প্রদানের বিষয়টি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী এক ঝটিকা অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে নিউইয়র্কের কারাগারে নিয়ে আসে। বর্তমানে দেশটিতে ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
মাচাদো ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা পোষণ করলেও ডোনাল্ড ট্রাম্প তাঁর যোগ্যতা নিয়ে ইতিপূর্বে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন। তবে এই বৈঠকের পর দুই নেতার মধ্যে সম্পর্কের বরফ গলবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল