ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
পে-স্কেল নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক, মিলতে পারে চূড়ান্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে নবম জাতীয় পে-কমিশন। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ একাধিক স্পর্শকাতর ও আলোচিত বিষয় চূড়ান্ত করতে আবারও পূর্ণ কমিশনের বৈঠকে বসতে যাচ্ছে কমিশন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন স্কেল ও সংশ্লিষ্ট সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের পাশাপাশি গ্রেড সংখ্যা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অবসরকালীন সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হবে। এসব বিষয়ে কমিশনের সদস্যরা ঐকমত্যে পৌঁছাতে পারলে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সূত্র আরও জানায়, পে-কমিশনের প্রতিবেদনে দেশের চলমান মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, একটি পরিবারের গড় সদস্য সংখ্যা, আবাসন ব্যয় এবং শিক্ষা ব্যয়কে প্রধান বিবেচ্য সূচক হিসেবে ধরা হচ্ছে। এই পূর্ণাঙ্গ কাঠামো ভবিষ্যৎ সরকারগুলোর জন্য সরকারি বেতন কাঠামো নির্ধারণে মূল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে।
এর আগে অনুষ্ঠিত বৈঠকে নবম পে স্কেলে বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে।
পূর্ণ কমিশনের বৈঠকে উপস্থিত এক সদস্য জানান, বেতনের অনুপাত নিয়ে ১:৮, ১:১০ এবং ১:১২ এই তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। আলোচনা শেষে ১:৮ অনুপাতই গ্রহণ করা হয়। একইসঙ্গে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি ভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে, যা পরবর্তী বৈঠকে চূড়ান্ত হতে পারে।
উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন গঠিত হয় ২০২৫ সালের ২৭ জুলাই। কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রদানই কমিশনের মূল দায়িত্ব। কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, যা জাতীয় নির্বাচনের আগেই কার্যত সম্পন্ন হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া