ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেশের প্রথম ফ্রিল্যান্সভিত্তিক সরকারি সফটওয়্যার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং হয়রানিমুক্ত করতে প্রথমবারের মতো সরকারি ‘ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই সফটওয়্যারটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, অতীতের নানা অনিয়ম, আর্থিক জালিয়াতি এবং ফ্রিল্যান্সারদের হয়রানির অভিযোগ আমলে নিয়ে আগের চুক্তি বাতিল করা হয়েছে। নতুন এই প্রক্রিয়ায় আবেদন ফি, নবায়ন ফি এবং প্রসেসিং ফিসহ সব ধরনের চার্জ সম্পূর্ণ বাতিল করা হয়েছে। অর্থাৎ ফ্রিল্যান্সাররা এখন থেকে কোনো খরচ ছাড়াই সরকারি আইডি পাবেন।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, আইসিটি বিভাগের নিজস্ব প্রকৌশলীরা এই সফটওয়্যারটি তৈরি করেছেন এবং তারাই এর রক্ষণাবেক্ষণ করবেন। আজ থেকেই ফ্রিল্যান্সাররা সাইনআপ এবং আইডির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এই ডিজিটাল আইডি যেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি গ্রহণ করে, সে বিষয়ে আইসিটি বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। এতে ফ্রিল্যান্সারদের ব্যাংকিং লেনদেন এবং ভিসা সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের পেশাগত পরিচয় নিশ্চিত করা সহজ হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের এই খাতটি আরও গতিশীল হবে। যারা আগে আইডি নিতে গিয়ে প্রতারিত হয়েছেন, তারা প্রচলিত আইনে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কারিগরি সহায়তার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (ডিওআইসিটি) ২৯ জন প্রকৌশলীর একটি রিসোর্স পুল এবং ৪ জন সাপোর্ট এক্সপার্ট সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন। খুব শিগগিরই এপিআই ভিত্তিক দুই স্তরের ভেরিফিকেশন ব্যবস্থাও চালু করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে