ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে তিনি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, একই সফরে ড. রহমান মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হন।
বৈঠকগুলোতে ড. খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ আমদানি বাড়িয়ে ঘাটতি হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় তিনি বর্তমানে বিদ্যমান ২০ শতাংশ ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন। রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি, মার্কিন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করে উৎপাদিত কিছু পোশাকপণ্যের ওপর শুল্ক কমানো কিংবা প্রত্যাহারের বিষয়েও উভয় পক্ষ গুরুত্বসহকারে আলোচনা করবে বলে জানানো হয়।
দুই দেশের প্রতিনিধিরা দ্রুততম সময়ের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত ও কার্যকর করতে অবশিষ্ট অমীমাংসিত বিষয়গুলো সমাধানে একমত হন। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন ড. রহমান।
এছাড়া সাম্প্রতিক সময়ে মার্কিন ‘ভিসা বন্ড’ কর্মসূচিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রসঙ্গ তুলে ধরে ব্যবসায়িক ভ্রমণ আরও সহজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন (ডিএফসি) থেকে তহবিল পাওয়ার বিষয়ে অনুরোধ জানান, যেখানে রাষ্ট্রদূত গ্রিয়ার সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধিদলে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সফরের ধারাবাহিকতায় আজ শুক্রবার ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়