ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের সঙ্গে এবি পার্টির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, জাতীয় সরকার গঠন এবং ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছে ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিদল।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি এবং জাতীয় সরকারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে সংসদে যে দলই থাকুক না কেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ নীতিগত বিষয়ে উন্মুক্ত বিতর্কের সুযোগ থাকবে—এমন একটি সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, বৈঠকে ভবিষ্যতের রাষ্ট্রকাঠামো সংস্কার, ঢাকা শহরের ওপর জনসংখ্যার চাপ কমানো এবং বেকারত্ব দূর করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্থান পেয়েছে। তাদের দল ‘ওয়েস্টমিনিস্টার’ পদ্ধতির শাসনব্যবস্থা চালু এবং নীতিনির্ভর রাজনৈতিক বিতর্কের পক্ষে মত দিয়েছে।
বৈঠকে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টিও উঠে আসে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশ ভবিষ্যতে কোনো ধরনের অধীনতামূলক সম্পর্কে জড়াবে না। ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে; কোনো পক্ষ যা বলবে তা নিঃশর্তভাবে মেনে নেওয়ার মানসিকতার অবসান ঘটবে।
অন্যদিকে, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপির স্বচ্ছ ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান