ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড ১৫ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : আজ (০৪ জানুয়ারি, ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৪টর দর বেড়েছে। যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ১৫ প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, মিথুন নিটিং, এবি ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তাল্লু স্পিনিং, ফিনিক্স ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, তুংহাই নিটিং, জিএসপি ফাইন্যান্স এবং এপোলো ইস্পাত।
কোম্পানিগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে রিজেন্ট টেক্সটাইলের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়। আর কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা থেকে ৪ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইসলামী ব্যাংকের। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৩ টাকা ৪০ পয়সা থেকে ৩৬ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৩ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে মিথুন নিটিংয়ের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়। শেয়ারটির দর ১৫ টাকা ৪০ পয়সা থেকে ১৬ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২৪ লাখ ৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়।
এছাড়া, অন্য কোম্পানিগুলোর মধ্যে- এবি ব্যাংকের ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ, রূপালী ব্যাংকের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ, এনআরবি ব্যাংকের ৬০ পয়সা বা ৯.৫৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ, আরএসআরএম স্টিলের ৬০ পয়সা বা ৮.৯৬ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬০ পয়সা বা ৮.৭০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, তুংহাই নিটিংয়ের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে