ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উত্তরার ফ্ল্যাট থেকে কৃষি জমি, ফজলুর রহমানের হলফ নামায় আরও যা আছে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা অনুযায়ী, তার পরিবারের মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি।
হলফনামার তথ্য অনুযায়ী, রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে তার স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য ২০ লাখ টাকা। প্রার্থীর আয়ের প্রধান উৎস ওকালতি ও বাড়ি ভাড়া। বাড়ি ও ফ্ল্যাট ভাড়া থেকে বছরে তার আয় ৩ লাখ ২৪ হাজার টাকা, আইন পেশা থেকে ২ লাখ ১২ হাজার ৯০০ টাকা এবং ব্যাংক আমানত থেকে ১৩ হাজার ৩৬৬ টাকা। সন্তানদের কোনো আয়ের তথ্য দেওয়া হয়নি।
স্থাবর সম্পদের ক্ষেত্রে ফজলুর রহমানের তুলনায় তার স্ত্রী উম্মে কুলসুম বেগমের অর্জনকালীন সম্পদ বেশি। প্রার্থীর স্থাবর সম্পদের মধ্যে কিশোরগঞ্জের ইটনায় একটি নির্মাণাধীন দোতলা ভবন এবং ৫ একর কৃষি জমি অন্তর্ভুক্ত। স্ত্রীর নামে ১২ ও ৫৫ শতকের দুটি অকৃষি জমি ও মোটরযানসহ আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। প্রার্থী ও স্ত্রীর স্থাবর সম্পদের আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ২ কোটি ১০ লাখ টাকা ও ১ কোটি ৫ লাখ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ ও ব্যাংক জমা উল্লেখযোগ্য। ফজলুর রহমানের কাছে নগদ রয়েছে ২১ লাখ ৬৭ হাজার ৪৫২ টাকা, ব্যাংকে ৪ লাখ ৬৩ হাজার ৫৫১ টাকা। তার স্ত্রীর কাছে নগদ ৭ হাজার ১২৮ টাকা, ব্যাংকে ১০ লাখ ৪০ হাজার ৪০১ টাকা জমা। এছাড়া প্রার্থীর নামে ১ লাখ ৬০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র, স্ত্রীর নামে মোটরযানসহ ২ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।
ঋণ ও মামলা সম্পর্কিত তথ্য অনুযায়ী, প্রার্থীর নামে ১০ লাখ টাকার একটি দায় রয়েছে, যা ‘মুক্তিযোদ্ধা হিসাব’ থেকে অগ্রিম নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে একটি ফৌজদারি মামলা (মানহানি সংক্রান্ত ধারা ১২৪ ক) স্থগিত আছে। ১৯৭০ সালের একটি পুরোনো মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন।
ব্যক্তিগত জীবন ও শিক্ষাগত যোগ্যতায় ফজলুর রহমান ৭৭ বছর বয়সী, এম.এ এলএলবি ডিগ্রি সম্পন্ন, কিশোরগঞ্জের ইটনা উপজেলার করনসী গ্রামের স্থায়ী বাসিন্দা। তার দুই ছেলে—অনিক রহমান একজন এআই বিশেষজ্ঞ, এবং অভিক রহমান সুপ্রিম কোর্টের ব্যারিস্টার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত