ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাদি হ'ত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থানের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দ্বিতীয় সপ্তাহের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। খুনিদের গ্রেপ্তারে দেওয়া আলটিমেটাম শেষ হওয়ায় শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা আজ রাতভর শাহবাগে অবস্থান করার ঘোষণা দিয়েছেন।
জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সড়ক অবরোধ করলে চারপাশের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর থেকে ইনকিলাব মঞ্চ ও ডাকসুর নেতৃবৃন্দের আহ্বানে সাধারণ ছাত্র-জনতার জমায়েত আরও বাড়তে দেখা গেছে।
অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “আমরা খুনিদের গ্রেপ্তারে সরকারকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে। এখন আর কোনো আলটিমেটাম নয়, সরাসরি আন্দোলন চলবে। সরকার হাদির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এখন খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান। পদত্যাগ কোনো সমাধান নয়।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে জবাব না দেবেন, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না। আমরা রাতভর অবস্থান করব। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।”
রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে প্রতিবাদী স্লোগান আরও জোরালো হচ্ছে। অবরোধের ফলে শাহবাগ দিয়ে রূপসী বাংলা, সায়েন্সল্যাব ও টিএসসি অভিমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে, যা পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বর্ষসেরা সংগঠনের স্বীকৃতি পেল ঢাবির টিএফপি ফিল্ম ক্লাব
- ২৬৭০ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম