ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতির হৃদয়ে উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ঢাকা ইউনিভার্সিটিঅ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী অ্যালামনাই ফ্লোরে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন-ডুয়া’র সদস্য সচিব ও ডুয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানি দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বলেন,
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষকে আমরা আন্তরিকভাবে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই। এই মুহূর্তে গোটা জাতি তার জন্য চিন্তিত, তার জন্য দোয়া করছেন, এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
আমাদের প্রত্যেকের অন্তরের গভীরতম প্রার্থনা হলো, মহান আল্লাহ তাকে সুস্থ করে আবারআমাদের মানুষের মাঝে ফিরিয়ে আনুন।”
ড্যানি আরও বলেন, “নানা বিভক্তি, মতপার্থক্য ও বিভাজনের এই দেশে সত্যিই যারা সর্বজন শ্রদ্ধেয়, তাদের সংখ্যা খুবই নগণ্য।
কিন্তু বেগম খালেদা জিয়া একেবারেই অনন্য। তার দেশপ্রেম, অটুট সাহস, এবং অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার হৃদয়ে বিশেষ সম্মানের আসন অধিকার করেছেন।
শুধু রাজনৈতিক সীমাবদ্ধতায় নয়, পুরো জাতির হৃদয়েও তিনি সম্মান ও ভালোবাসার প্রতীক। তার প্রতি মানুষের এই অনন্য শ্রদ্ধা আমাদের জাতির ইতিহাসে এক স্বতন্ত্র অধ্যায় হিসেবে থাকবে।”
তিনি আরও আবেগঘনভাবে বলেন, “বর্তমানে নেত্রী অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমন সময়ে দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ তার সুস্থতার জন্য একযোগে দোয়া করছেন। এই একতার শক্তি, এই ভালোবাসা ও সমর্থন সত্যিই আমাদের জাতির জন্য পরম সৌভাগ্যের বিষয়।
আমাদের প্রত্যেকের প্রার্থনা, ভালোবাসা ও আশীর্বাদ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনে।”
দোয়া মাহফিলে উপস্থিতডুয়া’র সদস্যগণচোখের জলে ও অন্তরঙ্গ আবেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করেন।
ড্যানি বলেন, “এই মুহূর্তে আমরা একত্রে শিখছি যে, সত্যিকারের নেতা হয় শুধু পদ বা ক্ষমতার জন্য নয়, বরং মানুষের হৃদয়ে যে ভালোবাসা ও শ্রদ্ধা জাগাতে পারেন, সেই লীডারই ইতিহাসে অমর হন। বেগম খালেদা জিয়া সেই অমর নেত্রী।
আমাদের আশা, আমাদের দোয়া, আমাদের ভালোবাসা যেন তাকে দ্রুত সুস্থ করে আবারআমাদের মাঝে ফিরিয়ে আনে।”
দোয়া মাহফিলের শেষে উপস্থিত সকলেনেত্রীর সুস্থতা কামনায় দোয়া করেছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত