ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ক্ষমা ভিক্ষা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিষয়ে ক্ষমা ভিক্ষা জানিয়েছেন। রোববার তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমার জন্য আবেদনপত্র জমা দেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর আইনজীবী অমিত হাদাদ ১১১ পাতার ক্ষমা ভিক্ষার ডকুমেন্ট প্রেসিডেন্টের দপ্তরে হস্তান্তর করেন। আবেদনপত্রে নেতানিয়াহুর স্বাক্ষর রয়েছে।
প্রার্থনায় নেতানিয়াহু উল্লেখ করেছেন “ক্ষমা প্রদান করলে আমি এই সংকটময় সময়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগ মোকাবিলা করতে আমার সমস্ত সময়, ক্ষমতা ও শক্তি ব্যয় করতে পারব। ক্ষমা প্রদানের মাধ্যমে জনগণের বিভিন্ন অংশের মধ্যে দূরত্ব কমাতে এবং উত্তেজনার তীব্রতা প্রশমিত করতে সাহায্য হবে। আমি আমার সময় দেশের জাতীয় শক্তি মজবুত করতে ব্যবহার করতে চাই।”
ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সমস্ত তথ্য যাচাই-বাছাই করে প্রেসিডেন্ট ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি পৃথক দুর্নীতি মামলা চলছে। এর মধ্যে একটি মামলা ঘুষ নেওয়ার অভিযোগে, বাকি দুটি মামলা জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ সংবলিত। তার বিচার কার্যক্রম ২০২০ সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। সাধারণত আদালতের রায় ঘোষণার পর প্রেসিডেন্ট ক্ষমা দিতে পারেন, তবে নেতানিয়াহু রায় ঘোষণার আগে ক্ষমা চেয়েছেন। এটি ইসরায়েলি রাজনৈতিক ইতিহাসে বিরল একটি ঘটনা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত