ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৫ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : আজ (২৭ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮ পয়েন্টে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭০টির। যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৫ কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- রহিমা ফুড, ফরচুন সুজ, রিংশাইন, ইসলামিক ফাইন্যান্স এবং রিজেন্ট টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুডের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকায়। এদিন শেয়ারটির দর ১২৩ টাকা ২০ পয়সা থেকে ১৩৫ টাকায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ৯ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফরচুন সুজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৬০ পয়সায়। এদিন শেয়ারটির দর ১৪ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে রিংশাইন টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়। এদিন শেয়ারটির দর ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৪৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামিক ফাইন্যান্সের ৭০ পয়সা বা ৯.৩৩ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী