ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে ইসরায়েলি সেনারা নতুন করে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। হামলায় আরও ৮৭ জন আহত হয়েছে।
গাজার কর্তৃপক্ষ এই হামলাকে ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির আরেকটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। রোববার (২৩ নভেম্বর) আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলাটি শনিবার উত্তর গাজা সিটির একটি গাড়িতে সংঘটিত হয়। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না এ তথ্য নিশ্চিত করেছেন।
দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। হামলার সময় খলিল আবু হাতাব বলেন, ভয়াবহ বিস্ফোরণ ঘটে, পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। আমরা সবাইকে দ্রুত দৌড়াতে বলি। পাশের বাড়ির ওপরের তলাও উড়ে যায়। যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর, কোথাও নিরাপদ নয়।
গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ। বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েলি দখলদার বাহিনীর এই ধরনের ধারাবাহিক ও গুরুতর লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছে, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে তারা প্রতিক্রিয়ায় অভিযান চালিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল পাঁচজন সিনিয়র হামাস যোদ্ধাকে হত্যা করেছে।” হামাস এখনও নিহত সদস্যদের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিন হামলার মধ্যেই হামাস অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতি অজুহাত দেখিয়ে ভঙ্গ করছে। তারা যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রকে আশ্বাস বাস্তবায়নে এগিয়ে আসতে হবে এবং যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে বাধ্য করতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা