ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় তিনি বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছও রোপণ করেন।
আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী ড্রুকএয়ারের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।
এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৈঠকের পর ভুটানের প্রধানমন্ত্রীকে তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদানের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।
আজ দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগের সম্মানে একটি নৈশভোজের আয়োজনও করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া