ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
পদোন্নতি জটিলতা নিরসনে শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ৮ দফা
নিজস্ব প্রতিবেদক: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে চলে আসা পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনে ৮ দফা দাবি উত্থাপন করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ। ৩৫তম ব্যাচ পর্যন্ত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জারি হওয়ায় সংগঠনটি ধন্যবাদ জানালেও, ৩৬ ও ৩৭তম ব্যাচের পদোন্নতি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। নিয়মিত পদোন্নতি না হওয়া, পদের অভাব, ডিপিসি (ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি) না বসা এবং অন্যান্য মূল সমস্যা চিহ্নিত করে তা সমাধানে জোরালো উদ্যোগের আহ্বান জানিয়েছে পরিষদ।
শুক্রবার (২১ নভেম্বর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষা উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব যেহেতু প্রভাষকদের বঞ্চনার বিষয়টি অবগত আছেন, তাই আশা করা হচ্ছে যে খুব দ্রুতই পদোন্নতিযোগ্য ৩৬ ও ৩৭তম ব্যাচের পদোন্নতির সরকারি আদেশ জারি করা হবে।
বিবৃতিতে পদোন্নতি বঞ্চিতদের তালিকা বৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: নিয়মিত পদোন্নতির ব্যবস্থা না থাকা, পদ আপগ্রেশন ও পদ সৃজন না করা, নিয়মিতভাবে ডিপিসি না বসানো, কলেজ জাতীয়করণের তারিখ থেকে ক্যাডারভুক্তির প্রজ্ঞাপন জারি করে মামলার সুযোগ সৃষ্টি করা এবং শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদ হারিয়ে যাওয়া।
এই সমস্যাগুলো সমাধানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আটটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছে:
১. দ্রুততম সময়ে ৩৬তম ও ৩৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য সকল কর্মকর্তার পদোন্নতি নিশ্চিত করা।
২. শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।
৩. কলেজগুলোর জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপনসমূহ বাতিল করা।
৪. বিধিবহির্ভূত অবৈধ প্রজ্ঞাপন দ্বারা মামলা ও সমস্যা সৃষ্টিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
৫. নিয়মিতভাবে বছরে অন্তত দুইবার পদোন্নতির জন্য ডিপিসি বসানোর ব্যবস্থা করা।
৬. দ্রুত সময়ের মধ্যে পদ আপগ্রেশন ও পদ সৃজন করা।
৭. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সমন্বয়ে একটি শক্তিশালী সালিশি কমিটি গঠন।
৮. সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক এবং সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পর্যায়ের পদোন্নতির সরকারি আদেশ জারি।
বিবৃতিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল ব্যাচের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধও জানানো হয়েছে।
এর আগে, বুধবার (২০ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৭০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে