ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতীয় কোস্ট গার্ডের হাতে বাংলাদেশের ২৯ জেলে সহ ট্রলার আটক
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে ফেলা চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার ২৯ জন জেলে-মাঝিসহ ভারতীয় কোস্ট গার্ড ধরে নিয়ে গেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। ট্রলারটির নাম ‘আমানা গণি’ এবং এটিকে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ট্রলারটির মালিক সৈয়দ নূর জানান, গত ১২ নভেম্বর ট্রলারটি চট্টগ্রামের ফিশারিঘাট থেকে রওনা দেয় এবং ১৩ নভেম্বর সকালের দিকে মহেশখালীর ধলঘাটা থেকে সাগরে মাছ ধরতে যায়। এতে দুই মাঝি, এক চালকসহ মোট ২৯ জন জেলে ছিলেন। শনিবার রাতেই মাঝিদের কাছ থেকে তারা জানতে পারেন যে, কুয়াশার মধ্যে পথ হারিয়ে সীমান্তের কাছাকাছি চলে যাওয়ায় ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করেছে। ট্রলারের মালিকপক্ষ মৎস্য অধিদপ্তরকেও বিষয়টি জানিয়েছে, তবে আটকের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
আটক হওয়া জেলেদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর, আবু বক্কর, চালক ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদসহ মোট ২৯ জন রয়েছেন।
জেলে নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়, যখন নেছার কুয়াশায় দিক হারিয়ে অজানা দিকে চলে যাওয়ার কথা বলেছিলেন। এরপর রাতে আর যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।
চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার ঢাকা পোস্টকে বলেন, তিনি বিষয়টি ভিন্ন মাধ্যমে শুনেছেন এবং ট্রলারের মালিকপক্ষ এখনো লিখিতভাবে অবহিত করেননি। লিখিত কাগজ পেলে ট্রলার উদ্ধারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত