ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেশের পরিস্থিতি এখন স্থিতিশীল, ভবিষ্যতেও থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করবে এবং এটিই গণতন্ত্রের সৌন্দর্য।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর কুয়াকাটার ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এরপর তিনি কুয়াকাটা সৈকতের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং ভবিষ্যতেও স্থিতিশীল থাকবে। তিনি আরও বলেন, আগের চেয়ে পুলিশের মনোভাব ও মনোবল বৃদ্ধি পেয়েছে এবং তাদের দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাজনীতিবিদ, জনগণ, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
কৃষি বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। তিনি কৃষকদের জাতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, তাদের উৎপাদিত ফসলের ওপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল, কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না। তিনি সাংবাদিকদের কৃষকদের বিষয়ে বেশি বেশি লেখার আহ্বান জানান।
সমুদ্র নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে তিনি জেলেদের সমুদ্র সীমানা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান, কারণ অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে।
এ সময় পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বিভাগীয় উপ-মহাপরিচালক (আনসার ও ভিডিপি) আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, পটুয়াখালী ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার (সিও) সদন চাকমা, জেলা কমান্ডার শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও কুয়াকাটা রিজিয়নের এডিশনাল ডিআইজি অর্নিমান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে