ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
দেশের বাজারে কমলো সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
ডুয়া নিউজ
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রোববার (১৬ নভেম্বর) থেকে কার্যকর হবে।
শনিবার (১৫ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়। এর আগে, ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৮ টাকা এবং ১২ নভেম্বর ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছিল। পরপর দুই দফা বড় অঙ্কে দাম বাড়ানোর পর এবার দাম কমানো হলো।
নতুন দাম অনুযায়ী:
২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৪৪৭ টাকা কমে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা কমে ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৫৬ টাকা কমে ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৮০২ টাকা কমে ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা।
রুপার দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজকের নামাজের সময়সূচি