ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন এই দাম শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠক শেষে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ১২ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৮৮ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফায় দাম বৃদ্ধি।
নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ২৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৬৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পূর্বে ১২ নভেম্বর, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর