ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
টানা দর বৃদ্ধির পর এবার সোনার দামে ধস
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট সোনার ভরিতে কমানো হয়েছে ৮ হাজার ৩৮৬ টাকা। নতুন দামে প্রতি ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
বুধবার (২২ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়। নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় আনা হয়েছে।
এর আগে ২০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড তৈরি করেছিল। সেদিন ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। তবে তিন দিনের ব্যবধানেই সেই দামে পরিবর্তন আনল বাজুস।
নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি কমেছে ৮,৩৮৬ টাকা, নতুন দাম ২,০৮,৯৯৬ টাকা।
২১ ক্যারেট সোনা: কমেছে ৮,০০২ টাকা, নতুন দাম ১,৯৯,৫০১ টাকা।
১৮ ক্যারেট সোনা: কমেছে ৬,৮৫৯ টাকা, নতুন দাম ১,৭০,৯৯৪ টাকা।
সনাতন পদ্ধতির সোনা: কমেছে ৫,৮৫৯ টাকা, নতুন দাম ১,৪২,২১৯ টাকা।
সোনার দাম বৃদ্ধির আগের ঘোষণা অনুযায়ী, ২০ অক্টোবর ২২ ক্যারেট সোনায় ১,০৫০ টাকা, ২১ ক্যারেটে ১,০০৪ টাকা, ১৮ ক্যারেটে ৮৫২ টাকা এবং সনাতন সোনায় ৭২৩ টাকা বাড়ানো হয়েছিল। বুধবার পর্যন্ত সেই দামে সোনা বিক্রি হয়েছে।
শুধু সোনাই নয়, রূপার দামেও এসেছে পরিবর্তন।নতুন নির্ধারণ অনুযায়ী—
২২ ক্যারেট রূপা: প্রতি ভরি কমেছে ৭৩৫ টাকা, নতুন দাম ৫,৪৭০ টাকা।
২১ ক্যারেট রূপা: কমেছে ৭০০ টাকা, নতুন দাম ৫,২১৪ টাকা।
১৮ ক্যারেট রূপা: কমেছে ৬০৭ টাকা, নতুন দাম ৪,৪৬৭ টাকা।
সনাতন রূপা: কমেছে ৪৪৩ টাকা, নতুন দাম ৩,৩৫৯ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা