ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মাদাগাস্কারে সেনা অভ্যুত্থানের পর নতুন প্রধানমন্ত্রী রাজাওনারিভেলো
আন্তর্জাতিক ডেস্ক: সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মাদাগাস্কারের নেতা কর্নেল মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলোকে নিয়োগ করেছেন।
সোমবার (২০ অক্টোবর) এই ঘোষণা দেন র্যান্দ্রিয়ানিরিনা।
গত শুক্রবার সামরিক কর্মকর্তা র্যান্দ্রিয়ানিরিনা দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর কয়েক দিন আগে দেশজুড়ে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষ নেন তিনি। পরবর্তীতে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
রাজাওনারিভেলোকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা বলেন, তার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
এদিকে, গত সপ্তাহের শেষের দিকে দেশত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে অভিশংসিত হওয়া মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। নির্বাসনে থেকেও তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও মাদাগাস্কারের সেনাবাহিনীর ভেতরে বিভক্তি এবং ক্ষমতা দখলের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে।
র্যান্দ্রিয়ানিরিনা মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন। এই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সদ্য-পদচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল।
ক্ষমতা দখলের পর তিনি দক্ষিণ আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের সংসদ, নির্বাচন কমিশন, সিনেট, উচ্চ আদালত ও সংবিধান পরিষদসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। যদিও স্থগিত ঘোষণা করা সংবিধান পরিষদই তার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের বৈধতা দিয়েছিল। র্যান্দ্রিয়ানিরিনা বলেছেন, বেসামরিক সরকারে ফেরার জন্য নির্বাচন আয়োজনে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। গত কয়েক বছর ধরে তিনি প্রেসিডেন্ট রাজোয়েলিনার কড়া সমালোচনা করে আসছিলেন।
২০২৩ সালের ২৭ নভেম্বর সেনাবাহিনীতে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর সেদিনই তার বিরুদ্ধে মামলা, আদালতে হাজিরা ও কারাদণ্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে স্থগিত সাজার পর মুক্তি পান এবং পুনরায় ক্যাপসাটে যোগ দেন তিনি।
গত ১১ অক্টোবর রাজোয়েলিনার বিরুদ্ধে জেন-জি আন্দোলন দ্রুতগতিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময় র্যান্দ্রিয়ানিরিনা এক ভিডিও বার্তায় মাদাগাস্কারের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ অমান্য করার নির্দেশ দেন। তার এই আহ্বানের পর ক্যাপসাটের কিছু সৈন্য সরাসরি বিক্ষোভে যোগ দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর