ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহতাপ ইসলাম।
রবিবার রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করারও নির্দেশ দেওয়া হয়।
সাদমান আব্দুল্লাহ সলিমুল্লাহ মুসলিম হলের নির্বাচিত জিএস। তিনি এর আগে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সাধারণ সম্পাদক মাহতাপ ইসলাম যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন গাজী। কমিটিতে 'জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক' ও 'রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক' নামে দুইটি পদ সৃষ্টি করেছে সংগঠনটি। এই দুই পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোফাচ্ছেল হক ও ওমর ফারুক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাশেদ খান আদিব; সহ-সভাপতি সুমাইয়া মোস্তারী রিস্তী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমান; যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন; সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ সামিয়া; দপ্তর সম্পাদক রাকিবুল আলম রুদ্র; সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ নোমান; অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহিন।
এছাড়া সমাজসেবা সম্পাদক ইসতিয়াক আহম্মেদ; তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুর রহমান; সাহিত্য সম্পাদক কৌফিক আদির; আইন বিষয়ক সম্পাদক মুনতাসীর রহমান; ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহাত খান টুলকি এবং কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে আছেন মুরাদ হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন