ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অস্ট্রেলিয়ার ঝড়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ
স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল। পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা।
ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারীর অপরাজিত ৮০ বলে ৬৬ রানের কার্যকরী ইনিংসে ভর করে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১৯৯ রানের পুঁজি সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে মাত্র ২৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অজি কাপ্তান অ্যালিসা হিলি ২০ চারের মারে ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত থেকে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান। অপর ওপেনার লিচফিল্ড ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস দুই ওপেনার ফারজানা ও ঝিলিক ভালো শুরু করলেও দ্রুতই ছন্দপতন হয়। দলীয় ৩২ রানে ফারজানা (৮ রান) আউট হওয়ার পর ঝিলিক (৪৪ রান) ও শারমিন আক্তার মিলে আরও ৪১ রান যোগ করেন। এরপরই মূলত বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামে। কাপ্তান জ্যোতি আজও ইনিংস বড় করতে পারেননি।
দেড়শোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন সোবহানা মোস্তারী। তার ৮০ বলে ৬৬ রানের ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম ফিফটি। এদিন অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।
ফিল্ডিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিছুটা ছন্নছাড়া ছিল এবং অন্তত ৫টি ক্যাচ হাতছাড়া করে। তবে বোলারদের দাপটে বাংলাদেশকে দুইশোর নিচেই আটকে রাখতে সক্ষম হয় তারা। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলাদা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন এবং ম্যাগান স্কট একটি উইকেট শিকার করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত