ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ, ফলাফল দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় ফল প্রকাশের কথা থাকলেও সন্ধ্যা ৬টা থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছিল বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে প্রকাশিত এই পরীক্ষায় সারা দেশের ৬৮৪টি কেন্দ্রে মোট ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ ২ লাখ ২৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার সামগ্রিক ফলাফলে গড় উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৬২ শতাংশ, যা সাম্প্রতিক বছরের মধ্যে অন্যতম উচ্চ সাফল্যের হার বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইটwww.nu.ac.bd/results অথবা http://result.nu.ac.bd-http://result.nu.ac.bd-এ প্রবেশ করে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিজেদের ফলাফল জানতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল পাওয়া গেলে তা সংশোধন কিংবা সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। এছাড়া ফলাফলে ত্রুটি পরিলক্ষিত হলে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি