ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ভোটের পরিবেশ ফেরাতে কাজ করছেন তারেক রহমান’
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি জানিয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, এবার সেই ভোটের ব্যবস্থা করছেন আমাদের নেতা তারেক রহমান।
তিনি বলেন, দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করবে বিএনপি।
শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ড্যাব-এর সভাপতি ও জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, মতলব একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর এলাকা। এখানে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা দলকে জানান।
বিএনপি কখনোই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আপস করবে না।
তিনি আরো বলেন, আমি যেহেতু স্বাস্থ্য সংস্কার কমিটির সঙ্গে যুক্ত আছি, যদি সুযোগ পাই এবং দল থেকে মনোনয়ন দেওয়া হয়, তবে নির্বাচিত হয়ে মতলবের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনে মতলবকে একটি মডেল হিসেবে গড়ে তুলব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব