ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গ্লোবাল ফ্লোটিলা আটক: বাংলাদেশের তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক:গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ইসরায়েলি দখলদার বাহিনীর এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ‘‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জঘন্য উদাহরণ’’ হিসেবে অভিহিত করেছে ঢাকা।
শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী যাত্রীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীর থেকে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং চলমান গণহত্যা ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।
বাংলাদেশ স্পষ্ট করে জানায়, মানবিক সহায়তা বহনকারী এই নৌবহর বিশ্ববাসীর ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, কারণ দখলদারিত্বের কারণে সাধারণ মানুষ জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
ফিলিস্তিনিদের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ অবিচলভাবে তাদের পাশে আছে বলেও জানানো হয় বিবৃতিতে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল