ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নিষিদ্ধ নেতাদের জন্য বন্ধ হয়ে গেল হাসিনার সংযোগের লাইন
নিজস্ব প্রতিবেদক : সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে জনপ্রিয় দুইটি অ্যাপ—টেলিগ্রাম ও বোটিম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় এই বিষয়টি আলোচনা হয়।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট জাতীয় দুর্যোগকালে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যেখানে তিনি ভারতে বসেই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশে অস্থিরতা সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন। এর জন্য টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করা হচ্ছে। রাজধানীর একটি ঝটিকা মিছিলে ২৪৪ জন নেতাকর্মী গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি এই দুটি অ্যাপ ব্যবহার করছিলেন।
সরকার আপাতত টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার কমানোর চেষ্টা করবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুটি অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। টেলিগ্রাম হলো একটি জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক যোগাযোগ অ্যাপ, যার প্রতিষ্ঠাতা রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ। অপরদিকে, কথা বলা, ভিডিও কল ও অর্থ আদান-প্রদানের জন্য জনপ্রিয় বোটিমের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে অবস্থিত।
সরকারের এই পদক্ষেপ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল