ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
'আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে'
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, 'ইউএইভিসা অনলাইন ডটকম' নামের একটি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। দূতাবাস নিশ্চিত করেছে যে, এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে এবং এর দেওয়া ঠিকানা ও যোগাযোগের তথ্য ভুয়া।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের অনুসন্ধানে জানা গেছে, 'ইউএইভিসা অনলাইন ডটকম'-এর নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে দেওয়া কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের। এছাড়াও, কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দুবাইতে দেওয়া আছে, তারও কোনো অস্তিত্ব নেই। বেশিরভাগ গ্রাহক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন।
সম্প্রতি বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় 'বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে' শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে 'ইউএইভিসা অনলাইন ডটকম' নামক একটি তথাকথিত ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইটে প্রচারিত আর্টিকেলকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
দূতাবাস সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানিয়েছে যে, উক্ত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য সঠিক নয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই জাতীয় কোনো ঘোষণা আমিরাতের কোনো কর্তৃপক্ষ দেয়নি।
বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশিকে এ ধরনের ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য দূতাবাস পরামর্শ দিচ্ছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্য/সংবাদ প্রচার অথবা শেয়ার করার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা