ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডাকসু নির্বাচনের ব্যালটে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নাম ও ব্যালট নম্বরের পাশে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
বিন ইয়ামিন মোল্লা বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন প্রার্থীকে ৪১টি ভোট দিতে হবে। একজন ভোটারের পক্ষে এতো সংখ্যক প্রার্থীর নাম নাম ও ব্যালট নম্বর মনে রাখা কঠিন। তাই ব্যালট প্যাপারে অবশ্যই প্রার্থীদের স্পষ্ট ছবি দিতে হবে। নারীদের ক্ষেত্রে তারা তাদের সুবিধা অনুযায়ী ছবি বসাতে হবে। অর্থাৎ, তারা যেভাবে স্বাচ্ছন্দ্যবোদ করবে সেভাবেই তাদের ছবি ব্যালট প্যাপারে যুক্ত করতে হবে। প্রার্থীদের ছবি যুক্ত করা অতিব জরুরি নতুবা একই নামে দুজন প্রার্থীর মধ্যে ভোট দিতে গিয়ে ভোটাররা কনিফিউশনের মধ্যে পড়বে।
তিনি বলেন, ছাত্রলীগের সাবেক নেতা (জুলিয়াস সিজার) ডাকসুতে সহসভাপতি (ভিপি) পদে দাঁড়িয়েছে। তার মানে কি তার অতিতের ফৌজদারি অপরাধ মাপ হয়ে গেছে? সেসময় এই সিজার ভিপি নুর, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের প্রচারণায় ডিম ছুঁড়েছিল। পাশাপাশি নারীদেরও লাঞ্চিত করেছে ছাত্রলীগের এই নেতা।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের পাশে ছবি যুক্ত করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে তবে আমরা আবার আন্দোলনে নামবো।
সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন ডাকসুতে নির্বাচিত হলে তাদের কাজ কেমন হবে, তা উল্লেখ করে বলেন- আমরা বিশ্ববিদ্যালয়ের খাবারের মান, আবাসিক সঙ্কট, মেডিকেল ব্যবস্থার জন্য কাজ করে যাবো। পাশাপাশি ডাকসুকে ক্যালেন্ডার ভুক্ত করে প্রতিবছর নির্দিষ্ট সময়ে নির্বাচনের চেষ্টা করবো, বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করার পাশাপাশি অন্যান্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী রাকিবুল ইসলাম ভোটের পরিবেশ নিয়ে বলেন- ভোটকেন্দ্রগুলো উন্মুক্ত অবস্থানে রাখা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রোদ, বৃষ্টি , ভ্যাপসা গরম এর জন্য ব্যবস্থা নিতে হবে। ভোটকেন্দ্রের অভ্যন্তরে শিক্ষার্থীদের জন্য পরিমিত পরিমাণে জায়গা রাখতে হবে, স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করার পাশাপাশি ভোটের সুন্দর আবহাওয়া নিশ্চিতের জন্য উদ্যোগ নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল