ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইউরোপীয় প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় পৌঁছাবে। দক্ষিণ এশিয়ার সঙ্গে সংলাপ জোরদার করাই এ সফরের মূল উদ্দেশ্য।
ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ সফরে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও আঞ্চলিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে।
এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইন বলেন, ‘এই সফরের উদ্দেশ্য হলো ইউরোপ, বিশেষ করে জার্মানির সঙ্গে দক্ষিণ এশিয়ার গতিশীল প্রবৃদ্ধি অঞ্চলের সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক শেখার সুযোগ সৃষ্টি করা।’
জার্মান পার্লামেন্ট বুন্দেসতাগের সদস্য সান্দ্রা ওয়েজার, বুন্দেসতাগ প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্সসহ জার্মান রাজনীতি, অর্থনীতি ও সুশীল সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব প্রতিনিধিদলে রয়েছেন।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় ও বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সঙ্গে আলোচনায় অংশ নেবেন তারা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবে। সেখানে শ্রম অধিকার, শিল্প সরবরাহ শৃঙ্খল এবং দক্ষ শ্রমিক অভিবাসনের ভূমিকা সম্পর্কে ধারণা নেবে।
এছাড়া আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা ও নীতি সংস্কার নিয়ে খ্যাতনামা অর্থনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিনিধিদলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত