ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শ্রেণীকক্ষে ফিরলো মাইলস্টোনের শিক্ষার্থীরা, শুরু পাঠদান
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফেরা শুরু হয়েছে। টানা ১২ দিনের ছুটি এবং দুই দিনের গ্রুপ কাউন্সেলিং কার্যক্রম শেষে আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হয়েছে।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল জানান, প্রথম দুই দিন দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে ধাপে ধাপে পুরোদমে ক্লাস চালু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং।
অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, “এ মুহূর্তে শিক্ষার্থীদের মানসিক সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, কাউকে বাধ্য করা হয়নি বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হচ্ছে।
অধ্যক্ষের মতে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের মানসিকভাবে বেশি প্রভাবিত হতে দেখা গেছে। তাদের জন্য বিশেষ কাউন্সেলিং সেশন পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনে একাধিক সেশনও দেওয়া হচ্ছে যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
উল্লেখ্য, ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর তিন দফায় ছুটি ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ ঘোষণায় প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত