ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি
আওয়ামী লীগের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকলেও দলটির নেতাকর্মীরা দেশে-বিদেশে ‘ছদ্মবেশে সক্রিয়’ রয়েছে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপনে একত্রিত হয়ে তারা সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন সম্ভাবনার ভিত্তিতে সারাদেশে ১১ দিনের জন্য ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার আশঙ্কা রয়েছে।
এই সময়ে সরকারি বা বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সোমবার (২৮ জুলাই) দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি।
চিঠি পাঠানো হয়েছে- ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে।
সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উসকানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও হতে পারে।
এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে।
২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে বলা হয়েছে। পাশাপাশি বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের আশপাশে বাড়ানো হবে নজরদারি ও মোবাইল পেট্রলিং। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিল, সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের দাবি মাঠে দৃশ্যমান না থাকলেও আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠনের কিছু নেতা ভার্চুয়াল মাধ্যমে সক্রিয় রয়েছে। তারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবের মাধ্যমে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলে সামাজিক অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে বলেন, “আওয়ামী লীগের অনুগত কিছু ব্যক্তি দেশকে অস্থিতিশীল করতে তৎপর। দেশে ও বিদেশে যারা এমন ষড়যন্ত্রে যুক্ত তাদের কঠোরভাবে দমন করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প