ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
থানায় গিয়ে হামলার শিকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিপংকর তালুকদারকে পটিয়ায় দেখতে পেয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে যান আন্দোলনকারীরা। এ সময় থানার ভেতরেই পুলিশ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগ নেতা দিপংকরকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসেন তারা। এসময় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে কথা কাটাকাটি ও একপর্যায়ে হামলা ও মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, আজকে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের সহ-সভাপতি দিপংকর তালুকদারকে পটিয়াতে পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় ছাত্রলীগের পক্ষ হয়ে পটিয়া থানার ওসি ছাত্রদের উপর অতর্কিত হামলা করে। পটিয়ার বর্তমান ওসি ফ্যাসিবাদী আমলে চট্টগ্রামের ডিবিতে ছিলাম। গণহত্যাকারী পুলিশদেরকে শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে যে দায় মুক্তি দেয়া হয়েছে সেটা বিপ্লবীদের জন্য ভয়ংকর রূপে ব্যাকফায়ার করছে।
রিফাত বলেন, যাদের ওপর হামলা করে তাদের নিরাপদে আনার জন্য আরো কিছু সহযোদ্ধারা যায়, তাদের ওপর ও পুলিশ হামলা করেছে বলে জানা যায়, এ ঘটনায় অনেকে আহত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আগামীকাল পটিয়া থানার সামনে পটিয়া ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয়রা। এই কর্মসূচির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একাত্মতা জানাচ্ছে।
বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, আজকে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের সহ-সভাপতি দিপংকর তালুকদারকে পটিয়াতে পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় ছাত্রলীগের পক্ষ হয়ে পটিয়া থানার ওসি ছাত্রদের উপর অতর্কিত হামলা করে।জানা গিয়েছে, পটিয়ার ওসি ফ্যাসিবাদী হাসিনার আমলে চট্টগ্রামে ডিবি পুলিশের দায়িত্ব পালন করেছিলেন। এইটা স্পষ্টভাবেই প্রমাণ করে হাসিনার পুলিশ এখনো তাদের চিরায়ত প্রবৃত্তি পাল্টাতে পারে নাই। যাদের ওপর হামলা করে তাদের নিরাপদে আনার জন্য আরো কিছু সহযোদ্ধারা যায়, তাদের ওপর ও পুলিশ হামলা করেছে বলে জানা যায়, এ ঘটনায় অনেকে আহত হয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তি রয়েছে।
এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মো. শহিদুল ইসলাম সাগর নামে একজন এক ফেসবুকে পোস্টে লেখেন, যদিও জুলাইকে আমরা বিরক্ত করেছি, বিভিন্ন দলের নাম দিয়ে কিন্তু পুলিশ বিভক্ত করল না, সবাইকে একই সুরে পিটাইছে। তাই সবার প্রতি আহ্বান থাকবে জুলাইকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে কেউ আমাদেরকে টাচ করতে পারবে না।
এ বিষয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূরকে মুঠোফোনে কল দিলে তিনি অসুস্থ বলে জানান এবং পরে কল দেওয়ার অনুরোধ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর