ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নগর ভবন থেকে সরছে উপদেষ্টা আসিফের মন্ত্রণালয়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিস। শিগগিরই এ মন্ত্রণালয়ের কার্যক্রম সচিবালয়ে স্থানান্তর করা হবে।
গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অস্থায়ীভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম নগর ভবনে স্থানান্তর করা হয়েছিল। নগর ভবনের ফাঁকা ১৪ ও ১৫ তলায় স্থাপন করা হয় মন্ত্রণালয়ের অস্থায়ী অফিস। তখন থেকেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখান থেকেই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর থেকে নগর ভবনে আর অফিস করছেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই সময় থেকেই নগর ভবনের সব ধরনের কার্যক্রম স্থগিত রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও।
এমন পরিস্থিতিতে নগর ভবনে থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন বিভাগের কার্যক্রম সরিয়ে আবার সচিবালয়ে নিয়ে আসা হচ্ছে বলে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী জানিয়েছেন।
তিনি বলেন, "আমরা নগর ভবনে অস্থায়ীভাবে কিছুদিন কাজ করেছি। আমাদের এখানকার অফিস ঠিক হচ্ছে, কাজ প্রায় শেষের দিকে। ফলে নগর ভবন থেকে এরই মধ্যে অনেকটা চলে এসেছে, পুরোপুরি ঠিক হয়ে হয়ে গেলে আমরা চলে আসব। হয়তো আগামী দুয়েক দিনের মধ্যে পুরোপুরি চলে আসতে পারব।"
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন তার কর্মী-সমর্থকরা। ওই দিন থেকেই নগর ভবনে প্রবেশ করতে পারছেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফলে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে ১৭ মে ইশরাকের সমর্থকরা নগর ভবনে আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এরপর থেকে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বসেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ দপ্তর।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী
- আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে হার্ভার্ডের প্রোগ্রামে
- ৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, বাড়ছে চলাচলের সময়