ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রাজধানীর বৃক্ষমেলায় ক’কটেল বি-স্ফো-রণ
ডুয়া ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে অনুষ্ঠিত বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৪০) নামে এক নার্সারি কর্মচারী গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১২টার পর। আহত অবস্থায় জুয়েলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে যান তার ভায়রা শাকিল। তিনি জানান, “যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল। জুয়েল কাজ করছিলেন। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। জুয়েলসহ আরও কয়েকজন আহত হন। আমরা দ্রুত জুয়েলকে নিয়ে হাসপাতালে চলে আসি। অন্য আহতরা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা আমাদের জানা নেই।”
তিনি আরও জানান, জুয়েল বর্তমানে তেজগাঁও থানার বুনিয়াপাড়া এলাকায় বসবাস করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ীর বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং জুয়েল নামের একজন নার্সারি কর্মচারী এতে গুরুতর আহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট