ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘শুধু নির্বাচন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি’
ডুয়া ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "আমাদের মূল দায়িত্ব তিনটি—সংস্কার, বিচার এবং নির্বাচন। এর প্রতিটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল। শুধুমাত্র নির্বাচন আয়োজন করার জন্য আমরা দায়িত্ব নিইনি।"
শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, "প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলে আসছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই—এই জুন মাসের মধ্যেই নির্বাচন হবে। তার একদিন এদিক-সেদিক হবার সুযোগ আমাদের নেই। সুতরাং এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগও থাকা উচিত নয়।"
রিজওয়ানা হাসান বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন পক্ষ নানা দাবি নিয়ে রাস্তায় বসে পড়ছে, সড়ক অবরোধ করছে, যার ফলে রাজধানী কার্যত অচল হয়ে পড়ছে। আমরা এই পরিস্থিতি সামাল দিতে পারছি না। আমাদের দায়িত্ব তখনই সঠিকভাবে পালিত হবে যখন সবাই সহযোগিতা করবে।"
তিনি আরও বলেন, "আমরা যদি দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকা যৌক্তিক। আর যদি তা না পারি তবে এই অবস্থানে থাকারও যৌক্তিকতা থাকে না।"
ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বর্তমানে আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং মাস বা সময়ের একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থাকতেই পারে। এ বিষয়ে আমি আগেও বলেছি এবং আজও বলছি—আপনারা বিস্তারিত জানতে চাইলে প্রধান উপদেষ্টার কাছ থেকেই শুনুন।"
চাপের প্রসঙ্গে তিনি বলেন, "মূল চাপ হলো জনগণের প্রত্যাশা—আমরা কতটা কার্যকরভাবে কাজ করতে পারছি। আমাদের দৃষ্টিতে সেটিই প্রধান চাপ। এর বাইরে আর কোনো চাপের কথা আমরা বলছি না।"
শেষে তিনি বলেন, "আমরা ক্ষমতা নিতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। সেই দায়িত্ব আমরা তখনই যথাযথভাবে পালন করতে পারব যখন সকলের সহযোগিতা থাকবে। প্রত্যাশা আর দায়িত্ব পালনের মধ্যে পার্থক্য আছে। আমাদের ভাবতে হবে আমরা আসলে দায়িত্ব পালনে কতটা সক্ষম হচ্ছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী