ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের আমের চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: ভারত থেকে রপ্তানি করা বিভিন্ন প্রজাতির আমের অন্তত ১৫টি চালান বাতিল করেছে যুক্তরাষ্ট্র। কাগজপত্রে অনিয়মের অভিযোগে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টার বিভিন্ন বিমানবন্দর থেকে এসব চালান বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এ সিদ্ধান্তে রপ্তানিকারকদের আমগুলো ধ্বংস বা দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পচনশীল পণ্যের পরিবহন ব্যয় বেশি হওয়ায় আমগুলো যুক্তরাষ্ট্রেই ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন রপ্তানিকারকরা।
ভারত থেকে আম রপ্তানির প্রধান গন্তব্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। তবে আমের চালান বাতিলের এই ঘটনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। পচনশীল আমের বৃহৎ এই চালান বাতিলের কারণে ভারতীয় রপ্তানিকারকরা প্রায় ৫ লাখ মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ৮ ও ৯ মে ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আমগুলোতে প্রয়োজনীয় বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। মার্কিন কর্মকর্তারা এই বাধ্যতামূলক প্রক্রিয়া সংশ্লিষ্ট নথিপত্রে অসঙ্গতি পেয়েছেন। সাধারণত এই প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মাত্রার বিকিরণ প্রয়োগ করে ফলের পোকামাকড় ধ্বংস ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করা হয়।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো আমে কোনও ধরনের পোকা ছিল না। বরং পোকা নিয়ন্ত্রণ সংক্রান্ত কাগজপত্রে প্রশাসনিক ভুলের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।’
যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তর (ইউএসডিএ) থেকে ভারতীয় এক রপ্তানিকারককে পাঠানো বার্তায় জানানো হয়েছে, মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ ‘ভুলভাবে ইস্যু করা পিপিকিউ২০৩’ এর কারণে আম আমদানি অনুমোদন দেয়নি। বার্তায় উল্লেখ করা হয়েছে, চালানটি ‘পুনরায় রপ্তানি অথবা ধ্বংস করতে হবে’ এবং এ বিষয়ে কোনো খরচই যুক্তরাষ্ট্র সরকার বহন করবে না।
ভারতের আরেক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মুম্বাইয়ের নবী মুম্বাইয়ে অবস্থিত একটি কেন্দ্রে ওই বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেসময় যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের একজন প্রতিনিধি পুরো প্রক্রিয়া তদারকি করেছিলেন। মার্কিন ওই প্রতিনিধি পিপিকিউ২০৩ ফর্ম যাচাই ও অনুমোদন দেন; যা যুক্তরাষ্ট্রে আম রপ্তানির জন্য বাধ্যতামূলক।’
মুম্বাইয়ের একজন রপ্তানিকারক বলেন, ‘‘আমরা সেই কেন্দ্রের ভুলের জন্য শাস্তি ভোগ করছি।’’
দেশটির অপর এক রপ্তানিকারক বলেছেন, “তার আমের চালান যুক্তরাষ্ট্রে প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে হয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে বিকিরণ প্রক্রিয়া সংক্রান্ত শর্ত পূরণ করা হয়নি বলে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এই রপ্তানিকারক বলেন, তার পাঠানো আমের চালান গত ৯ থেকে ১১ মে পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে আটকা ছিল। পরবর্তীতে তা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।”
তিনি আরও বলেন, ‘‘আমাদের আমে বিকিরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ওই প্রক্রিয়া শেষেই পিপিকিউ২০৩ ফর্ম ইস্যু করা হয়। প্রক্রিয়া ছাড়া এই ফর্ম পাওয়া সম্ভব নয়। আর ইউএসডিএর প্রতিনিধির ইস্যু করা ওই ফর্ম ছাড়া মুম্বাই বিমানবন্দর থেকেই আম রপ্তানি করা সম্ভব নয়।’’
আমের বিশাল চালান বাতিলের এই ঘটনায় উত্তেজনার মাঝে ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পথে এগোচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ‘‘প্রায় শূন্য শুল্কের’’ একটি প্রস্তাব দিয়েছে। চুক্তির প্রথম পর্যায় আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী