ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের প্রতি ফের উদারতা দেখাল পাকিস্তান
ডুয়া ডেস্ক: চরম উত্তেজনার মধ্যে ভারতের প্রতি আবারও বিরল উদারতা দেখাল পাকিস্তান। বুধবার (১৪ মে) ভারত তাদের একজন আটক সীমান্তরক্ষী সদস্যকে পাকিস্তানকে ফেরত দিয়েছে। একইভাবে, ভারতীয় বাহিনীও পাকিস্তান রেঞ্জার্সের একজন সদস্যকে হস্তান্তর করেছে। এই পারস্পরিক হস্তান্তরকে সীমান্তে বিরল সদিচ্ছার প্রকাশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তান সরকার ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কনস্টেবল পূর্ণম কুমারকে ফেরত দিয়েছে, যিনি গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গণ্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।
অন্যদিকে, ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছেন, যিনি অনুরূপভাবে সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে প্রবেশ করেছিল এবং গ্রেপ্তার হয়েছিল।
উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক ‘পতাকা বৈঠক’-এর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, এবং আজ সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন।
এক বিবৃতিতে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী জানায়, “কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে। আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি।”
বিশ্লেষকদের মতে, ‘কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময়ে এ ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে।’
উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান সীমান্তে চলাচল প্রায় বন্ধ রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে এই সেনা বিনিময় ঘটনা একটি বিরল ও গঠনমূলক অগ্রগতি হিসেবে গণ্য হচ্ছে।
এর আগে, ২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছিল। ওই সময় আজাদ কাশ্মীরে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে সেটির পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানি সেনাদের হাতে আটক হন। অভিনন্দন ধরা পড়ার পরদিনই পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলে সেই যুদ্ধের তীব্রতা কিছুটা শান্ত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব