ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা
ডুয়া ডেস্ক: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’র আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, যা ২৪ থেকে ২৬ মে’র মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য নাম 'শক্তি', যা শ্রীলংকার প্রস্তাবিত।
রোববার (১১ মে) এক ফেসবুক স্ট্যাটাসে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ভারতের ওড়িশা থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে’র মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হয়ে সেটি ধীরে ধাপে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এখনো কোনো চূড়ান্ত সতর্কতা জারি না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা উপকূলীয় অঞ্চলের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মৎস্য নৌযান নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে এবং ঝড়ের আশঙ্কায় দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিডব্লিউওটি বলছে, মে মাসের তৃতীয় সপ্তাহে গভীর সাগরে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। নিয়মিত আবহাওয়ার খবরে চোখ রাখারও তাগিদ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর