ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারত-পাকিস্তানের প্রতি চীনের আহ্বান
ডুয়া ডেস্ক: গত কয়েকদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এ অবস্থায় দুই দেশকেই সংঘাত না বাড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন।
আজ শনিবার (১০ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়।
পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটির উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে থাকায় এ আহ্বান জানালো চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, “আমরা ভারত ও পাকিস্তানকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যেন তারা শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়। শান্ত ও সংযত থাকে এবং শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসে। তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যাতে উত্তেজনা আরও বেড়ে যায়।”
ভারত আগেই আগ্রাসনমূলক হামলা চালিয়েছে পাকিস্তানে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদও ভারতে হামলা চালাচ্ছে।
তবে পাকিস্তানের সাম্প্রতিক হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সেনাবাহিনী। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আল জাজিরার নয়া দিল্লি প্রতিবেদক উম্মে কুলসুম শরীফ জানিয়েছেন, “ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তান ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে হামলা চালিয়েছে এবং সেনাবাহিনী সেসব ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।”
তিনি আরও বলেন, “এটি ছিল প্রাথমিক প্রতিক্রিয়া, তবে সীমান্ত এলাকাজুড়ে জোরালো বিস্ফোরণ ও ভারী গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে, আর এ বিষয়ে বিস্তারিত বিবৃতি শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে।”
এদিকে ভারত দাবি করেছে, এই হামলাগুলোর শুরু থেকে এখন পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। তবে শুধু প্রাণহানিই নয়, জীবিকা হারানোর ঘটনাও ঘটছে, কারণ সীমান্তবর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী