ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের হাতে ভারতের রাফাল ধ্বং-স! যু-দ্ধের ময়দানে নতুন মোড়
ডুয়া ডেস্ক: পাকিস্তানে সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি উঠেছে। এ খবর সত্য হলে এটি হবে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল জেট ভূপাতিত হওয়ার প্রথম নজির — যা দক্ষিণ এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রকাশ করেছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে, সেটি যাচাই করে দেখছে ফরাসি কর্তৃপক্ষ। তবে ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
কাশ্মীর অঞ্চলে বিধ্বস্ত একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষে ফরাসি বিমান নির্মাতা দাসো অ্যাভিয়েশন-এর লোগো দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে। তবে সেটি রাফাল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বুধবার ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের চারটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আর নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের অভ্যন্তরে দুই থেকে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যদিও সেগুলোর মডেল সম্পর্কে কিছু বলা হয়নি।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতীয় হামলার প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে তারা পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ এবং একটি নজরদারি ড্রোন। পাকিস্তান আরও দাবি করেছে, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি তল্লাশিচৌকি ধ্বংস করেছে তারা।
এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা উপমহাদেশের দুই চিরবৈরী পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত