ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান
ডুয়া ডেস্ক: ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। জানা গেছে, আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ বা ২.৫ ট্রিলিয়ন রুপি ছাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে। দেশটিতে নতুন অর্থবছর শুরু হবে ১ জুলাই থেকে, তবে বাজেট উপস্থাপন করা হবে আগামী জুনের প্রথম সপ্তাহেই।
গণমাধ্যমের খবরে বলা হয়, ‘পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার অর্থনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করেন। বৈঠকে পিপিপি বাজেটের খসড়া এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে তারা সম্মত হন।’
সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ‘চলতি অর্থবছরে (২০২৪-২৫) পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল ২,১২২ বিলিয়ন রুপি, যা আগের বছরের (২০২৩-২৪) ১,৮০৪ বিলিয়নের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। তবে আগামী অর্থবছরের জন্য এই বরাদ্দ আরও বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন রুপি করার প্রস্তাব করা হয়েছে।’
পাকিস্তানের আসন্ন বাজেটে ঋণ পরিশোধই সর্বোচ্চ ব্যয়ের খাত হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে বরাদ্দ রাখা হয়েছে ৯,৭০০ বিলিয়ন রুপি। প্রতিরক্ষা খাতে বরাদ্দ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক সম্পর্ক কমানো, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্ত বাণিজ্য বন্ধসহ একাধিক কড়া পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে এবং সব ধরনের বাণিজ্য স্থগিত করে।
উত্তেজনার মধ্যেই পাকিস্তান সোমবার ‘ফাতাহ’ সিরিজের ১২০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করে। এর আগে শনিবার তারা ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি’ ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করেছিল। একের পর এক সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েই চলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে