ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ভর্তিচ্ছুদের মাঝে কলম, খাতা, স্যালাইন বিতরণ ঢাবি ছাত্রদলের
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদেরকে মাঝে নোট বুক, কলম, পানি, বিস্কুট, স্যালাইনসহ বিভিন্ন সেবা প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ রোববার (৪মে) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম করে সংগঠনটি। সেই সাথে অবিভাবকদের জন্য বিশ্রামের সুবিধার্থে চেয়ারের ব্যাবস্থা সহ সার্বিক তথ্য প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, ইমাম আল নাসের মিশুক(যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি), আকিব জাবেদ রাফি(যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি), আব্দুল্লাহ সেকান্দার, (সহ সাধারণ সম্পাদক), মানিউল আলম পাঠান শান্ত (গন সংযোগাযোগ বিষয়ক সম্পাদক), সদস্য ইমদাদুল হক হাসিবুর রহমান, সাকিব, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এ বিষয়ে মো. নাছির উদ্দিন শাওন বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করেছে।অনেকে সংগঠনের ব্যানারে, অনেকে ব্যক্তি উদ্যোগে।কিন্তু এতো বছর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে ফলে নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের কাছে আসতে ভয় পেতো।আমরা তাদের ভয় থেকে বের করে তাদের কাছে যেতে চাই,তাদের ভাই হিসেবে সহযোগিতামূলক একটা পরিবেশ গড়ে তুলতে চাই।আর শিক্ষার্থীদের কাছেও আমরা পরামর্শ চাচ্ছি যে তারা কেমন পরিবেশ চান,আমরা সবাই মিলেই সুন্দর ক্যাম্পাস গড়বো ইনশাআল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর